advertisement
advertisement

ফুলবাড়ী সীমান্তে ১০৫ পিস ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
ফুলবাড়ী সীমান্তে ১০৫ পিস ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা জব্দ

ছবি-ধরলা পোস্ট

advertisement
নিজস্ব প্রতিবেদক,ধরলা পোস্ট : 
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম বালাটারী ও ধর্মপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বালারহাট ও কাশিপুর বিওপির সদস্যরা।
এর মধ্যে রাত ৮টা ৫০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন পশ্চিম বালাটারী সীমান্ত এলাকা থেকে ১০ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। একই রাতে ১২টা ৪০ মিনিটে কাশিপুর বিওপির আওতাধীন ধর্মপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৪৫০ টাকা। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর